1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সুফিবাদ গবেষণা প্রতিষ্ঠান ‘নিসবাত’ এর ‘বঙ্গীয় ব-দ্বীপের সুফি ঐতিহ্য’ বিষয়ক গবেষণা সিম্পোজিয়াম অনুষ্ঠিত। মাইজভাণ্ডার শরীফে ছানীয়ে ওয়াইজকুরুনী সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.আ.)-এর ৮২তম খোশরোজ শরীফ উদযাপিত, ছানীয়ে ওয়াইজকুরুনী সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.আ.)-এর ৮২তম খোশরোজ শরীফ আগামীকাল ধলই সফিউল বারী দরবার’র মহান প্রাণ পুরুষ আল্লামা শাহসুফি সৈয়দ সফিউল বারী(রহ.)’র ২য় বার্ষিক ওরশ শরীফের প্রস্তুুতিসভা সম্পন্ন। সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে মহান দিবস উপলক্ষে আলোচনা সভা, মানবসেবা ও ভক্তিগীতি অনুষ্ঠান অনুষ্ঠিত ফটিকছড়িতে গাউসুল আযম মাইজভাণ্ডারীর জন্মদ্বিশত বার্ষিকী স্মরণে ‘নূরে মুহাম্মদি কনফারেন্স’ অনুষ্ঠিত, হাটহাজারীতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কাটিরহাট শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন.. মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে মাটি ও টিলা কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
​বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ডলু রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
​প্রশাসন সূত্রে জানা যায়, ডলু রাবার বাগান এলাকায় অবৈধভাবে মাটি ও টিলা কাটার খবরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী মোঃ ইকবাল নামের এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধভাবে পাহাড়, টিলা ও মাটি কাটা রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park