1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে গাউসুল আযম মাইজভাণ্ডারীর জন্মদ্বিশত বার্ষিকী স্মরণে ‘নূরে মুহাম্মদি কনফারেন্স’ অনুষ্ঠিত, হাটহাজারীতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কাটিরহাট শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন.. মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা ​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর

ফটিকছড়িতে গাউসুল আযম মাইজভাণ্ডারীর জন্মদ্বিশত বার্ষিকী স্মরণে ‘নূরে মুহাম্মদি কনফারেন্স’ অনুষ্ঠিত,

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৮৫ বার পঠিত

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা বিশ্বসমাদৃত ‘তরিকা-ই-মাইজভাণ্ডারী’র প্রবর্তক ইমামুল আউলিয়া, গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর জন্মদ্বিশত বার্ষিকী স্মরণে ফটিকছড়িতে ‘নূরে মুহাম্মদি কনফারেন্স-২০২৬’গতকাল শনিবার (১৪ নভেম্বর) বাদ আছর ফটিকছড়ি সরকারি কলেজ ময়দানে সুফি সম্প্রীতি পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রামের ব্যবস্থাপনায় এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলমগীর এমপি।অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে তকরির পেশ করেন নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ও ইউএসএ-এর রাহমাতুল্লিল আলামিন জামে মসজিদের খতিব শায়খ ড. মোহাম্মদ সাইফুল আজম বাবর আল-আজহারী, বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ সাইফুল ইসলাম বারী, চট্টগ্রাম সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শায়খ ড. মোহাম্মদ নুরুন্নবী আল-আজহারী এবং মাদ্রাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারীর আরবী প্রভাষক ও শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মজিবুল হক মাইজভাণ্ডারী।​আলোচনা শেষে অনুষ্ঠানে সুফি সংগীত পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমি শিল্পী মোহাম্মদ সাজ্জাদ হোসেন আরমান।সঞ্চলনার দায়িত্বে ছিলেন সিটি ব্যাংক হাটহাজারী শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ রাসেল উদ্দিন, কনফারেন্সে আশেকানে মোস্তফা (সা.) ও আশেকানে গাউসুল আযম মাইজভাণ্ডারী,সুফি সম্প্রীতি পরিষদ এর সকল পদের কর্মকর্তা সদস্য সহ বিপুলসংখ্যক জাতি ধর্ম,বর্ণ জনসাধারণ উপস্থিত ছিলেন। সবশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মাওলানা মুজিবুল হক মাইজভাণ্ডারীর আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park