
নিজস্ব প্রতিবেদক:-চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (০৪ নভেম্বর ২০২৬) সকাল ০৫:৩০ ঘটিকা থেকে সকাল ০৮:০০ ঘটিকা পর্যন্ত আনসার সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড (ফকিরাচান) এবং ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের (রাবার ড্যাম ও আমতলি) বিভিন্ন স্পটে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে উত্তোলিত প্রায় ৫,০০০ ঘনফুট বালু এবং বালু তোলার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম (বেলচা ও ভেলা) জব্দ করা হয়। জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার জন্য ইতোমধ্যে নোটিশ প্রদান করা হয়েছে।

জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।