1. admin@channelmanobadhikar24.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছানীয়ে ওয়াইজকুরুনী সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.আ.)-এর ৮২তম খোশরোজ শরীফ আগামীকাল ধলই সফিউল বারী দরবার’র মহান প্রাণ পুরুষ আল্লামা শাহসুফি সৈয়দ সফিউল বারী(রহ.)’র ২য় বার্ষিক ওরশ শরীফের প্রস্তুুতিসভা সম্পন্ন। সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে মহান দিবস উপলক্ষে আলোচনা সভা, মানবসেবা ও ভক্তিগীতি অনুষ্ঠান অনুষ্ঠিত ফটিকছড়িতে গাউসুল আযম মাইজভাণ্ডারীর জন্মদ্বিশত বার্ষিকী স্মরণে ‘নূরে মুহাম্মদি কনফারেন্স’ অনুষ্ঠিত, হাটহাজারীতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কাটিরহাট শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন.. মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা ​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছানীয়ে ওয়াইজকুরুনী সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.আ.)-এর ৮২তম খোশরোজ শরীফ আগামীকাল

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

আওলাদে রাসুল (স.), ইমামুল আউলিয়া গাউছুল আজম হযরত সৈয়দ গোলামুর রহমান আল হাসানী মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারী কেবলা কাবার তৃতীয় শাহজাদা, গাউছে জামান হযরত মাওলানা শাহসুফি সৈয়দ মাহাবুল বশর মাইজভাণ্ডারী (ক.)-এর কনিষ্ঠ পুত্র, শাহজাদায়ে গাউছুল আজম, ছানীয়ে ওয়াইজকুরুনী, মজ্জুবে রহমান, শাহসূফি আলহাজ্ব হযরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.আ.) প্রকাশ চেয়ারম্যান বাবাজানের ৮২তম পবিত্র খোশরোজ শরীফ আগামীকাল রবিবার (২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ) চট্টগ্রামের ফটিকছড়িস্থ মাইজভাণ্ডার শরীফে মহাসমারোহে উদযাপিত হবে।​মাইজভাণ্ডার শরীফের গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী মঞ্জিলে বাবাজানের রওজা মোবারক প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির মাধ্যমে এই খোশরোজ শরীফ পালিত হবে।​কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া, বাবাজানের রওজা মোবারকে গিলাফ চড়ানো, মিলাদ-কিয়াম, জিকির-আজকার, ছেমা মাহফিল ও আলোচনা সভা। এছাড়া আগত আশেক, ভক্ত ও জায়েরীনদের জন্য তবারুক বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
​খোশরোজ শরীফ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঞ্জিল কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
​পবিত্র এই খোশরোজ শরীফে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন বাবাজানের তিন শাহজাদী মহোদয়গণ এবং আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পরিষদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park