1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের উদ্যোগে ‘মাইজভাণ্ডারী দর্শন’ শীর্ষক আলোচনা, মাসিক সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সম্পন্ন: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র সাংগঠনিক পর্যালোচনা ও যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলা মাহফিলে ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী ফটিকছড়িতে দাখিলের পর আলিমেও সেরা: উপজেলায় আবারও ১ম স্থান অর্জন করল মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি: আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২ মাইক্রোবাস ও ৬ লাখ টাকার ব্যাটারি ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা, মিনি ট্রাক জব্দ দুঃস্থ রোগীদের ও প্রবাসে নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান

আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের উদ্যোগে ‘মাইজভাণ্ডারী দর্শন’ শীর্ষক আলোচনা, মাসিক সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সম্পন্ন:

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল এর মাসিক সভা উপলক্ষ্যে ‘মাইজভাণ্ডারী দর্শন’ শীর্ষক আলোচনা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল গত ৩০ অক্টোবর ২০২৬ খ্রি:, শুক্রবার সন্ধ্যা ৭:০০ টায় সংগঠনের প্রধান কার্যালয় শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মুহাম্মদ এহসান উল্লাহর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক লিটন পালিত টনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের পর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য জনাব মুহাম্মদ ওমর ফারুক।
আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের নির্বাহী সদস্য মুহাম্মদ সজীবুল হাসান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জনাব সৈয়দ গোফরান উদ্দিন ফরহাদ, উপদেষ্টা মুহাম্মদ আজম ও সৈয়দ শফিউল আজিম সুমন।

বক্তারা মাইজভাণ্ডারী দর্শনের আধ্যাত্মিক তাৎপর্য, মানবপ্রেম, সম্প্রীতি ও মানবকল্যাণমূলক দর্শন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, “মাইজভাণ্ডারী দর্শন মানুষের অন্তরে খোদাপ্রেম জাগ্রত করে সৃষ্টির প্রতি ভালোবাসা ও কল্যাণকামিতার শিক্ষা দেয়। মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম:জি:আ:) কেবলা কাবা সদাসর্বদা মানবতা, প্রেম, সম্প্রীতি ও সৃষ্টির কল্যাণের শিক্ষা দিয়ে যাচ্ছেন।”

উক্ত সভায় বিগত কার্যকরী পর্ষদের যুগ্ন-সাধারণ সম্পাদক এস.এম. নেওয়াজ শাহরিয়ার আসিফের প্রবাসে গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রুপম মল্লিক বাবু ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিম।

এছাড়াও সংগঠনের সর্বস্তরের কর্মকর্তা, সদস্যবৃন্দ সহ আশেকানে মাইজভাণ্ডারী ও আশেকানে শাহানশাহ হক ভাণ্ডারী উপস্থিত ছিলেন।

সভাপতির সমাপনী বক্তব্যের পর মিলাদ মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান লোকমান।

জিকিরে সেমা মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুহুল আমিন সাগর ও গোলাম মওলা রনি।

পরিশেষে সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী’র সুস্থতা ও দেশ- জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park