1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়িতে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবনকালে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। আটককৃতদের মধ্যে এক তরুণকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর, ২০২৬) রাত ১০:০০টা থেকে রাত ১১:৩০টা পর্যন্ত উপজেলার বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগানবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মো. ফারুক হোসেনকে (২২, পিতা- মিজান মিয়া, ৬ নং ওয়ার্ড, বাগানবাজার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
​অভিযানে অপর দুই আটককৃত ব্যক্তি বয়সসীমায় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপরাধ স্বীকারোক্তি ও মুচলেকা গ্রহণপূর্বক নিজ নিজ অভিভাবকের জিম্মায় সোপর্দ করা হয়। অভিযানকালে উদ্ধারকৃত ইয়াবাসহ আনুসঙ্গিক আলামত ও জব্দকৃত মাদক স্পটেই ধ্বংস করা হয়।
​সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ও তরুণ প্রজন্মকে রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park