
নিজস্ব প্রতিবেদক:-চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (০৪ নভেম্বর ২০২৬) সকাল ০৮:০০ ঘটিকা থেকে সকাল ০৯:০০ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
উপজেলার শোভনছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় দেশীয় চোলাই মদ পান করার সময় হাতেনাতে ২ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
এ ঘটনায় মোট ০২টি মামলা রুজু করা হয়েছে।আটককৃত আসামিদের পরিচয়: আবুল হোসেন (৫০), পিতা- মৃত বাচা মিয়া, সাং- শোভনছড়ি (বাচা মিয়া পালোয়ান বাড়ী), ৫নং ওয়ার্ড, ১১নং সুয়াবিল ইউনিয়ন। মো: মহিউদ্দিন (৩৭), পিতা- আ: মান্নান, মাতা- বিবি ফাতেমা, সাং- সন্দীপ নগর, ৫নং ওয়ার্ড, ৪নং ভূজপুর ইউনিয়ন।প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।