1. admin@channelmanobadhikar24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন.. মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা ​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী গ্রেপ্তার,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
​ফটিকছড়ি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহর নেতৃত্বে এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
​জানা যায়, ২৬ সেপ্টেম্বর গভীর রাতে (রাত ১২:০০ টা থেকে ভোর ০৬:০০ টা পর্যন্ত) ফটিকছড়ি থানা ও ভূজপুর থানা পুলিশের যৌথ সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়।
​অভিযানকালে উপজেলার পৃথক চার স্থান থেকে দেশীয় তৈরি চোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক ৪টি মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়।
​দণ্ডপ্রাপ্তদের পরিচয় ও শাস্তির বিবরণ:মোঃ শাজাহান (৩৮): পিতা- মৃত আবদুর রশিদ, সাং- ০৪ নং ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।বিজন ত্রিপুরা: পিতা- বিদরায় ত্রিপুরা, সাং- ০৮ নং ওয়ার্ড, যোগ্যাছোলা, মানিকছড়ি — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।মোঃ ইমরান (৩৪): পিতা- মৃত মীর আহম্মদ, সাং- ০১ নং ওয়ার্ড, কাঞ্চননগর — ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।মোঃ কুরবান আলী (৪৫): পিতা- মোঃ শেখ আহমদ, সাং- ০৮ নং ওয়ার্ড, ভূজপুর — ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।অভিযান শেষে আটককৃতদের কাছ থেকে জব্দ করা সমস্ত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park