
খাগড়াছড়ির মানিকছড়িতে অবস্থিত ‘শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা’র নির্মাণকাজে আর্থিক সহযোগিতা প্রদান করেছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, দুবাই ড্রাগন মার্ট শাখা।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বড় ডলু ডি.পি পাড়া শাখার আওতাধীন এই মাদরাসার নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষ্যে দুবাই ড্রাগন মার্ট শাখার উদ্যোক্তারা এই অনুদান প্রদান করেন।
সম্প্রতি দুবাই ড্রাগন মার্ট শাখার পক্ষে সংগঠনের নেতৃবৃন্দ—মাহাবুবুল আলম কোম্পানি, আলিমুল হাকিম এবং মুন্না—সরাসরি উপস্থিত থেকে আর্থিক সহযোগিতার এই অর্থ হস্তান্তর করেন। মাদরাসার পক্ষ থেকে উক্ত অর্থ সসম্মানে গ্রহণ করেন মানিকছড়ি উপজেলার সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ মাসুম।
দানশীল ও প্রবাসীর এই সাধু উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও মাদরাসা পরিচালনা কমিটি। তাদের বিশ্বাস, এ ধরনের প্রবাসীর সহযোগিতায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার এই প্রতিষ্ঠানের নির্মাণকাজ আরও গতিশীল হবে।