1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে গাউসুল আযম মাইজভাণ্ডারীর জন্মদ্বিশত বার্ষিকী স্মরণে ‘নূরে মুহাম্মদি কনফারেন্স’ অনুষ্ঠিত, হাটহাজারীতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কাটিরহাট শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন.. মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা ​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর

হাটহাজারীতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কাটিরহাট শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত


গাউছুলআজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন ‘আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী’১৪৩নং কাটিরহাট শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন সফলভাবে সম্পন্ন হয়েছে। ​গত ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার বিকেল ৩ ঘটিকায় হাটহাজারীর কাটিরহাটস্থ চৌধুরী টাওয়ারে (ধলই, দরগাহ রাস্তা) এই শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অছিয়ে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদাশীন দরবারে গাউছুলআজম মাইজভাণ্ডারী এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রয়াত সভাপতি শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.) কর্তৃক অছিয়তনামা মোতাবেক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদাশীন শাহজাদা সৈয়দ হোসেন রাইফ নূরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.),
প্রধান মেহমান তার বক্তব্যে বলেন আঞ্জুমানের এই কার্যালয় মাইজভাণ্ডারী তরিকার প্রচার ও প্রসারে আরও বেগবান ও সংগঠিত ভুমিকা রাখুক এবং তরিকার মূল দর্শনকে যুগোপযোগীভাবে মানুষের কাছে তুলে ধরতে সহায়ক হোক। মালিক মওলা হুজুর গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.) আজকের সকল আয়োজনকে কবুল করুন। এই কার্যালয় উদ্বোধনের লক্ষ্য ও উদ্দেশ্যকে সফলতা দান করুন।​১৯৪৯ সালে অছিয়ে গাউছুলআজম মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.) কর্তৃক প্রবর্তিত এই সংগঠনের কাটিরহাট শাখা কার্যালয় উদ্বোধনের মাধ্যমে স্থানীয় ভক্ত ও অনুসারীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কাটিরহাট শাখার সভাপতি মো. এনামুল হক চৌধুরী সেলিম,সঞ্চলনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মো. সাজিম উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় যুগ্ম সচিব নুরুল আলম চৌধুরী, সহকারী সচিব সফিউল আজম চৌধুরী, নির্বাহী সদস্য আলহাজ্ব আবদুল লতিফ চৌধুরী, ডাক্তার গাজী আবদুল মান্নান,চট্টগ্রাম জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন,ইমন,ইকবাল, রুবেল,
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনআলহাজ্ব মোঃ এজাহার মিয়া চৌধুরী,আলহাজ্ব মাওলানা নুরুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন, মোঃ শাহনেওয়াজ চৌধুরী, মোঃ নাসির উদ্দিন মেম্বার, মোহাম্মদ ইলিয়াস, মোঃ মাইনুল ইসলাম মিন্টু, মোহাম্মদ শাহিল উদ্দিন, হাজী মোহাম্মদ ইকবাল, মোঃ জামাল উদ্দিন মেম্বার,মোহাম্মদ ফিরোজ আলম, মো: সাইফুল ইসলাম, নাসিম উদ্দিন মেম্বার, রাশেদুল আলম চৌধুরী, জসিম উদ্দিন জিকো,মিলাদ কেয়াম, মোনাজাত মাওলানা আবু জাফর মোহাম্মদ এনামুল হক।শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ নোমান উদ্দিন চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন শাহিন, আলাউদ্দিন, মামুন, সায়মন সহ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কাটিরহাট শাখার সকল পদের কর্মকর্তা সদস্য এবং অত্র সংগঠনের বিভিন্ন দায়রা শাখার প্রতিনিধি খাদেমান ও আশেকানে গাউছে মাইজভাণ্ডারী বৃন্দ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park