1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সুফিবাদ গবেষণা প্রতিষ্ঠান ‘নিসবাত’ এর ‘বঙ্গীয় ব-দ্বীপের সুফি ঐতিহ্য’ বিষয়ক গবেষণা সিম্পোজিয়াম অনুষ্ঠিত। মাইজভাণ্ডার শরীফে ছানীয়ে ওয়াইজকুরুনী সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.আ.)-এর ৮২তম খোশরোজ শরীফ উদযাপিত, ছানীয়ে ওয়াইজকুরুনী সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.আ.)-এর ৮২তম খোশরোজ শরীফ আগামীকাল ধলই সফিউল বারী দরবার’র মহান প্রাণ পুরুষ আল্লামা শাহসুফি সৈয়দ সফিউল বারী(রহ.)’র ২য় বার্ষিক ওরশ শরীফের প্রস্তুুতিসভা সম্পন্ন। সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে মহান দিবস উপলক্ষে আলোচনা সভা, মানবসেবা ও ভক্তিগীতি অনুষ্ঠান অনুষ্ঠিত ফটিকছড়িতে গাউসুল আযম মাইজভাণ্ডারীর জন্মদ্বিশত বার্ষিকী স্মরণে ‘নূরে মুহাম্মদি কনফারেন্স’ অনুষ্ঠিত, হাটহাজারীতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কাটিরহাট শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন.. মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা

মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সুফিবাদ গবেষণা প্রতিষ্ঠান ‘নিসবাত’ এর ‘বঙ্গীয় ব-দ্বীপের সুফি ঐতিহ্য’ বিষয়ক গবেষণা সিম্পোজিয়াম অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সুফিবাদ গবেষণা প্রতিষ্ঠান ‘নিসবাত’ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গীয় ব-দ্বীপের সুফি ঐতিহ্য’ বিষয়ক গবেষণা সিম্পোজিয়াম। এতে অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশিরা।
এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং পৃষ্ঠপোষকতায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, নিউ ইংল্যান্ড শাখা।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে নিসবাত সেন্টার ফর সুফি স্টাডিজের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল গবেষক ড. মো. ইমরানুল করিম। তিনি জানান, নবগঠিত নেতৃত্বের হাত ধরে সেন্টারটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সেন্টারের সভাপতির দায়িত্বে আছেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.), সহসভাপতির দায়িত্বে রয়েছেন ড. সরোয়ার আলম ও ড. আমিনুর রহমান, পরিচালক হুমায়ূন মোরশেদ, সেক্রেটারি ড. মো. ইমরানুল করিম এবং কোষাধ্যক্ষ জোবাইর হোসাইন সিকদার।
সিম্পোজিয়ামের প্রথম অধিবেশনে আলোচনা হয় বাংলায় ইসলামের বিকাশে সুফি সাধক ও কবিদের ভূমিকা নিয়ে। অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনের অধ্যাপক ড. আয়েশা ইরানি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের ড. সরোয়ার আলম। আধ্যাত্মিক কর্তৃত্ব ও সাধুত্বের ধারণা কীভাবে বাংলার সমাজ ও সংস্কৃতিকে গড়ে তুলেছে, তা তিনি তাঁর প্রবন্ধে তুলে ধরেন। পরে গোলটেবিল আলোচনায় অংশ নেন স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, নিউ পাল্টজের ড. ক্লিনটন বেনেট এবং জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের ড. আমিনুর রহমান, ড: ইমরানুল করিম।
দ্বিতীয় অধিবেশনের বিষয় ছিল ব-দ্বীপের জীবন ও সংস্কৃতিতে পানির ভূমিকা। দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার অধ্যাপক আদনান মোরশেদের সভাপতিত্বে এই অধিবেশনে যৌথ প্রবন্ধ উপস্থাপন করেন সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের আভিয়া নাহরিন এবং নেদারল্যান্ডসের র‍্যাডবাউড বিশ্ববিদ্যালয়ের আবু আহসান। ঔপনিবেশিক পানি ব্যবস্থাপনা, পবিত্র পুকুরের ঐতিহ্য এবং জলবায়ু পরিবর্তনের যুগে মানুষ ও পানির সম্পর্কের নতুন সম্ভাবনা ছিল তাঁদের আলোচনার বিষয়। গোলটেবিল আলোচনায় অংশ নেন জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারিক ওমর আলী এবং মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির ফাইজা ফারিয়া হৃদি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আদনান মোরশেদ চট্টগ্রামের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, দল-মত নির্বিশেষে মাইজভাণ্ডার দরবার শরিফ চট্টগ্রামের প্রাচীন ঐতিহ্যের অংশ।
অনুষ্ঠানে “সময়ের আধ্যাত্মিক সংকট” শীর্ষক বক্তব্য দেন ডালাস সুফি সেন্টারের প্রতিষ্ঠাতা তারিক আহমেদ নকশবন্দী। বর্তমান সময়ের মানুষের জীবনে সুফি দর্শনের প্রাসঙ্গিকতা তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন।
ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাসের অর্থনীতির পিএইচডি গবেষক সাকলাইন খুরশিদের সঞ্চালনায় অনুষ্ঠানটির সমাপনী পর্বে বক্তা ও আলোচকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park