1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হালদা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: নৌকা ধ্বংস, বালু নিলামে বিক্রি ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সুফিবাদ গবেষণা প্রতিষ্ঠান ‘নিসবাত’ এর ‘বঙ্গীয় ব-দ্বীপের সুফি ঐতিহ্য’ বিষয়ক গবেষণা সিম্পোজিয়াম অনুষ্ঠিত। মাইজভাণ্ডার শরীফে ছানীয়ে ওয়াইজকুরুনী সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.আ.)-এর ৮২তম খোশরোজ শরীফ উদযাপিত, ছানীয়ে ওয়াইজকুরুনী সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.আ.)-এর ৮২তম খোশরোজ শরীফ আগামীকাল ধলই সফিউল বারী দরবার’র মহান প্রাণ পুরুষ আল্লামা শাহসুফি সৈয়দ সফিউল বারী(রহ.)’র ২য় বার্ষিক ওরশ শরীফের প্রস্তুুতিসভা সম্পন্ন। সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে মহান দিবস উপলক্ষে আলোচনা সভা, মানবসেবা ও ভক্তিগীতি অনুষ্ঠান অনুষ্ঠিত ফটিকছড়িতে গাউসুল আযম মাইজভাণ্ডারীর জন্মদ্বিশত বার্ষিকী স্মরণে ‘নূরে মুহাম্মদি কনফারেন্স’ অনুষ্ঠিত, হাটহাজারীতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কাটিরহাট শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন..

হালদা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: নৌকা ধ্বংস, বালু নিলামে বিক্রি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

ফটিকছড়ির হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
​শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার ভুজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সংলগ্ন হালদা নদী এলাকায় এ অভিযান চালানো হয়। ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সার্বিক সহযোগিতা করে ভুজপুর থানা পুলিশ।
​অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি নৌকা জব্দ করে সেটির তলা ছিদ্র করে ধ্বংস করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ৯০০ বর্গফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট নোটিশ প্রদান করা হয়।

​তবে অভিযান পরিচালনাকালীন ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
​অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরিবেশ ও নদীর ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park