1. admin@channelmanobadhikar24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীরের মা খাদিজা বেগমের ইন্তেকাল সরোয়ার আলমগীর এমপি মহোদয়ের সঙ্গে ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধসমাজের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়। শাহসুফি হযরত মাওলানা শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী কাঞ্চননগরী (রহঃ) উরস-এ পাক অনুষ্ঠিত গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফে রিভিউ সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে ফটিকছড়ির এমপি’র সাথে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে স্মরণসভা ও দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফটিকছড়িতে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ, ফটিকছড়ির বাগানবাজার উচ্চ বিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. মুহিত এর সাথে সূর্যগিরি আশ্রম শাখার সৌজন্যে স্বাক্ষাত মানবিকতার আলো ছড়াচ্ছে কমিউনিটি ফ্রি আই কেয়ার ক্যাম্প

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফটিকছড়িতে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ,

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে অদ্য ৫ইআগষ্ট ২০২৬ইংরেজী বুধবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ২৭৯ আসনের মান্যবর সংসদ সদস্য জনাব সরোয়ার আলমগীর। তিনি জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং তাঁদের অসীম সাহস, ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “‘সবার আগে দেশ, বাংলাদেশ’—এই চেতনাকে অন্তরে ধারণ করে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
​ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভাপতি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর চেতনা জাগ্রত করা অত্যন্ত জরুরি।
​আলোচনা পর্ব শেষে উপস্থিত সরকারি দপ্তরের কর্মকর্তাগণ পর্যায়ক্রমে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আন্দোলনকারীদের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিবসটি উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের মেধা, সৃজনশীলতা ও দেশপ্রেমের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park