1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামীকাল ১৮ অক্টোবর উত্তর ধুরুং হক ভাণ্ডারী দায়রা শরিফে হযরত আব্দুল ছমদ ফকির (রহ.)-এর ৩৪তম ওরশ শরিফ আল্লামা সৈয়দ সফিউল বারী (রহ.)’র মাসিক ফাতেহা শরীফ আজ বাবা ভাণ্ডারীর খোশরোজ শরীফের অনুষ্ঠানে সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সাংগঠনিক সমন্বয় সভা সম্পন্ন হযরত বাবা ভাণ্ডারী কেবলা (ক.)-এর পবিত্র ওরশ শরীফ সম্পন্ন সমস্ত ত্ববাররুকাতকে সকল গোলামের জন্যে গোলামীর উজরত হিসেবে কবুল করার প্রার্থনাঃ —রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ ​মাইজভাণ্ডার দরবার শরীফে গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান (কঃ) বাবাভাণ্ডারীর পবিত্র খোশরোজ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত লাখো ভক্তের মিলন মেলা বাবা ভান্ডারীর ১৬৪তম ওরশ শরীফে হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফের আখেরি মোনাজাত ১৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) উরস শরিফে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ

আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সাংগঠনিক সমন্বয় সভা সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী কর্তৃক ১৯৪৯ সনে প্রতিষ্ঠিত সংস্থা আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী মাধ্যমে গাউসুলআজম মাইজভাণ্ডারীর প্রবর্তিত তরিকা, দর্শন, উসুল ও সিলসিলার খেদমত প্রগতিশীল করার জন্য যুগের চাহিদার প্রেক্ষিতে কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয় সভা ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ অক্টোবর ২০২৬ ঈসায়ী, বুধবার বিকাল ৩.০০টা থেকে গাউছিয়া আহমদিয়া মঞ্জিল হাসনাইন কমপ্লেক্সের দরবারে হলে অনুষ্ঠিত হয়।
অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী কর্তৃক ১৯৪৯ সনে প্রতিষ্ঠিত আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী নামীয় সংস্থার ১৯৬৯ সনে অনুমোদিত সাংগঠনিকধারা অবিকৃত রেখে বিভিন্ন ধারা/উপধারা বর্ধিত করে কেন্দ্রীয়, জেলা, দায়রা শাখা ও সহযোগি সংগঠনের মাধ্যমে গাউসুলআজম মাইজভাণ্ডারীর প্রবর্তিত তরিকা, দর্শন, উসুল ও সিলসিলার খেদমত চলমান রয়েছে।
এতদ্ব খেদমত যুগের চাহিদার প্রেক্ষিতে গতিশীল করার জন্য সাংগঠনিক সমন্বয় সভা গত ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ অক্টোবর ২০২৬ ঈসায়ী রোজ বুধবার বিকাল ৩.০০টা থেকে গাউছিয়া আহমদিয়া মঞ্জিল হাসনাইন কমপ্লেক্সের দরবারে হলে আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের মহামান্য চেয়ারম্যান আওলাদে রাসুল (দ.) জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারীর নির্দেশক্রমে শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সমন্বয় সভায় আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের মহাসচিব মাসুদ মাহমুদ, যুগ্ম সচিব মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন, কেন্দ্রীয় সদস্য আমির আহমদ, শওকত আলী চৌধুরী, মাওলানা ইউসুফ, মুসলিম উদ্দিন সওদাগর, আবু সুলতানসহ, চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটি, সকল শাখা ও দায়রার সভাপতি, সম্পাদক, সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন এতে সাংগঠনিক কার্যকলাপ পরিচালনার জন্য সাংগঠনিকধারা বিষয়ক একটা বুকলেট প্রদান করা হয়, আসন্ন ১লা মাঘ থেকে ১০ই মাঘ গাউসুলআজম মাইজভাণ্ডারীর ২০০তম বেলাদত শরীফ ও ১২১তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ১০ দিনব্যপী নানা কর্মসূচি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park