
৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোনের আওতাধীন সকল শাখা সমূহের উদ্যোগে মহান ১০পৌষ বিশ্ব অলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.)’র ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা বারৈয়ারহাটস্থ নজিরিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার মুহাম্মদ কবির আহমেদ এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সমন্বয়কারী মুহাম্মাদ আনিস উদ্দিন সোহেল। সভার আলোচনায় অংশগ্রহণ করেন সাংগঠনিক সমন্বয়কারী মুহাম্মাদ নুরুল হুদা মেম্বার। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোপালঘাটা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ হান্নান উদ্দিন রাসেল, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন বাংলাবাজার শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমত পাশা। আলোচনায় আরো অংশগ্রহণ করেন অত্র জোনের বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল প্রতিনিধিবৃন্দ। সবিশেষ মোনাজাত পরিচালনায় করেন রাঙ্গামাটিয়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন কাদের।