1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হালদা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: নৌকা ধ্বংস, বালু নিলামে বিক্রি ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সুফিবাদ গবেষণা প্রতিষ্ঠান ‘নিসবাত’ এর ‘বঙ্গীয় ব-দ্বীপের সুফি ঐতিহ্য’ বিষয়ক গবেষণা সিম্পোজিয়াম অনুষ্ঠিত। মাইজভাণ্ডার শরীফে ছানীয়ে ওয়াইজকুরুনী সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.আ.)-এর ৮২তম খোশরোজ শরীফ উদযাপিত, ছানীয়ে ওয়াইজকুরুনী সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.আ.)-এর ৮২তম খোশরোজ শরীফ আগামীকাল ধলই সফিউল বারী দরবার’র মহান প্রাণ পুরুষ আল্লামা শাহসুফি সৈয়দ সফিউল বারী(রহ.)’র ২য় বার্ষিক ওরশ শরীফের প্রস্তুুতিসভা সম্পন্ন। সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে মহান দিবস উপলক্ষে আলোচনা সভা, মানবসেবা ও ভক্তিগীতি অনুষ্ঠান অনুষ্ঠিত ফটিকছড়িতে গাউসুল আযম মাইজভাণ্ডারীর জন্মদ্বিশত বার্ষিকী স্মরণে ‘নূরে মুহাম্মদি কনফারেন্স’ অনুষ্ঠিত, হাটহাজারীতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কাটিরহাট শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন..

তাদের ফেরাতে হবে সুন্দরের পথে—–লেখকঃ ডা. বরুণ কুমার আচার্য্য।

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পঠিত

বলা হচ্ছে আমাদের দেশের মোট জনসংখ্যা ১৭ কোটির ঊর্ধ্বে। তার মধ্যে তরুণ-তরুণী অর্ধেক ধরে নিলে দাঁড়ায় ৯ কোটি। এ এক বিপুল জনগোষ্ঠী। এর সঙ্গে আমাদের দেশের উন্নয়ন তো বটেই পাশাপাশি জনগণের আর্থিক উন্নয়নও জড়িত বলে মনে করি। অতীব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই বিপুল জনগোষ্ঠীর যখন লেখাপড়া, খেলাধুলা এবং উন্নত চিন্তায় বিভোর থাকার কথা তখন সেখানে দেখি কালো মেঘের নির্মম গর্জন। এ কালো মেঘে বৃষ্টি হয় না, শুধুই ঝড় বইয়ে দেয়। ফলে উঠতি সব সুন্দর এবং মানসম্পন্ন চিন্তাচেতনা ধুলায় লুণ্ঠিত হয়। তরুণসমাজ আমাদের ভবিষ্যৎ বলেই বলছি না, বলছি বর্তমান প্রজন্ম হিসেবেও এরা যদি ‘নেশা নামক বিষবৃক্ষ’ থেকে মুক্তি না পায় তবে আমাদের সব সম্ভাবনার সোনার তরী ডুবে যাবে অথৈ সাগরে। প্রশ্ন উঠেছে, কেন তরুণরা নেশাগ্রস্থ হয়? তরুণদের নেশাগ্রস্থ হওয়ার পেছনে অনেক কারণ নিহিত। তার মধ্যে প্রধানত তাদের পথপ্রদর্শক হিসেবে আমরা গুরুজনরা ব্যর্থ। অন্যদিকে লেখাপড়ার যে মান বর্তমানে দেশে চলছে তাও তরুণদের উন্নত চেতনা সৃষ্টিতে যথাযথ ভূমিকা রাখছে না।

বলতে চাই, লেখাপড়ার যে ব্যয়ভার তা অভিভাবক শ্রেণি চালাতে ব্যর্থ হয়। ছাত্র-ছাত্রীরা সঠিকভাবে চলতে পারে না। তাদের বন্ধু-বান্ধবরা ভালো নেই, শিক্ষক শ্রেণি উন্নত চিন্তারও ধারক নন। এখন কথা হলো, যখন তরুণদের বিনোদনের ব্যবস্থা হিসেবে খেলাধুলা দেয়া দরকার ছিল তখন তা সহজ হয়নি। ফলে তারা অন্ধকারময় খাবার ইয়াবা, ফেনসিডিল, মদ, তাড়ি, ভাং, জুয়া প্রভৃতিতে আকৃষ্ট হয়েছে। এ পথ থেকে আমরা তাদের ফেরাতেও সুন্দর কোনো পথ দেখাতে পারিনি।

তরুণদের অতিরিক্ত টিভিপ্রেম, কম্পিউটার ঝোঁক, পর্নো ছবির প্রতি আকর্ষণ আমাদের ভয়ার্ত করে। ইদানিং লক্ষ করছি, শহরে যে ধরনের অন্যায় অপরাধ কুকর্ম সংঘটিত হচ্ছে সে ধরনের কর্মকাণ্ড গ্রামেও নিত্যদিন ঘটে চলে, যা আদৌ কাম্য নয়। ইভটিজিং শুধু শহরে শুনতাম, এখন গ্রামেও ঘটছে। যা থেকে বাঁচতে আমাদের বোনরা আত্মাহুতি দিচ্ছে, যা সচেতনদের দারুণভাবে আহত করে। তরুণদের নেশার জগৎ থেকে ফেরাতে প্রথমত প্রশাসনকে খুবই কঠিন হাতে সব ধরনের অপরাধ দমন করতে হবে। অন্যায়কারী যে-ই হোক তাকে কোনো অবস্থায়ই ছাড় দেয়া যাবে না। নেশাদ্রব্য যাতে সীমান্ত পার হয়ে আসতে না পারে তার প্রতি যথেষ্ট শক্তিশালী নজর রাখতে হবে। মনে রাখা দরকার, এই তরুণ সমাজ যদি ধ্বংস হয়ে যায় তবে এ দেশ আর আগামীতে মাথা তুলে দাঁড়াতে পারবে না। এখনই আমাদের নিজেদের স্বার্থে অবশ্যই তরুণদের নেশা থেকে মুক্ত রাখতে হবে। অভিভাবকদের হতে হবে আরো অধিক সতর্ক ও যত্নশীল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park