1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি: আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২ মাইক্রোবাস ও ৬ লাখ টাকার ব্যাটারি ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা, মিনি ট্রাক জব্দ দুঃস্থ রোগীদের ও প্রবাসে নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক:) এর ৮২তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা আগামীকাল বিশিষ্ট ধর্মানুরাগী ও সংগঠক মৃণাল কান্তি আচার্য্যের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন হযরত শাহ্ সূফী সৈয়দ খাজা জিয়াউল হক কাদেরী (রহঃ)-এর পবিত্র চাহারম শরীফ সম্পন্ন, ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ফটিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের আয়োজনে শিশুদের মাঝে শারদ উপহার বিতরণ আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক.)’র ৮২তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা, মিনি ট্রাক জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে অবৈধভাবে টিলা কেটে মাটি উত্তোলনের দায়ে মনির আহমেদ (৫২) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত দুটি মিনি ট্রাক জব্দ করা হয়।
​অদ্য ৩০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার দুপুর ১:০০ ঘটিকা থেকে ৩:২০ ঘটিকা এবং পরবর্তীতে রাত ১০:০০ ঘটিকা থেকে ১২:০০ ঘটিকা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে খালের পাশের টিলা শ্রেণির জমি কেটে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। আনসার ও ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ এই অভিযান পরিচালনা করেন।
​অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত মনির আহমেদকে ১,০০,০০০/- (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ভবিষ্যতে অনুমতি ব্যতিরেকে আর কখনো মাটি কাটবেন না মর্মে তার কাছ থেকে একটি মুচলেকা আদায় করা হয়।
​এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park