1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ১৩ হাজার ঘনফুট বালু জব্দ, উন্মুক্ত নিলামের উদ্যোগ,

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধুরং খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১৩ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ৪:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চুরহাট এলাকায় ধুরং খাল সংলগ্ন স্থানে ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
​অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ধুরং খাল থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সেখানে অভিযান চালিয়ে উত্তোলন করা আনুমানিক ১৩,০০০ (তের হাজার) ঘনফুট বালু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রয় করে অর্জিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার লক্ষ্যে প্রয়োজনীয় নোটিশ জারি করা হয়েছে।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park