1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি: আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২ মাইক্রোবাস ও ৬ লাখ টাকার ব্যাটারি ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা, মিনি ট্রাক জব্দ দুঃস্থ রোগীদের ও প্রবাসে নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক:) এর ৮২তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা আগামীকাল বিশিষ্ট ধর্মানুরাগী ও সংগঠক মৃণাল কান্তি আচার্য্যের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন হযরত শাহ্ সূফী সৈয়দ খাজা জিয়াউল হক কাদেরী (রহঃ)-এর পবিত্র চাহারম শরীফ সম্পন্ন, ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ফটিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের আয়োজনে শিশুদের মাঝে শারদ উপহার বিতরণ আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক.)’র ৮২তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

দুঃস্থ রোগীদের ও প্রবাসে নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত শাহ্‌ছুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কাদ্দাসা সির্‌রাহুল আজিজ)-এর ৩৮তম পবিত্র ওরশ শরিফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, পানারখীল শাখা, ফটিকছড়ি, চট্টগ্রাম-এর ব্যবস্থাপনায় এক মানবিক ও সামাজিক “আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি” সম্পন্ন হয়েছে। গত ২৮ অক্টোবর ২০২৬ ইংরেজি, বুধবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​কর্মসূচির আওতায় এলাকার ২ জন দুঃস্থ রোগী এবং ১ জন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির চিকিৎসা খরচের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া সম্প্রতি প্রবাসে মৃত্যুবরণ করা এক ব্যক্তির লাশ দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে তার শোকসন্তপ্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
​মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি পানারখীল শাখার দায়িত্বশীল কর্মকর্তা ও সদস্যরা সরেজমিনে অসহায় ও অসুস্থ ব্যক্তিদের আবাসস্থলে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
​উক্ত অর্থ সহায়তা কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন পানারখীল শাখার সাবেক সভাপতি দিদারুল আলম, বর্তমান সভাপতি আলিমুল হাকিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির, সদস্য মইন উদ্দিন, মোহাম্মদ রাশেদ, আব্দুল্লাহ আল রায়হান, মুন্না, রোহান, আনিস, রাকিব, মঞ্জুসহ অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ।
​শাখা নেতৃবৃন্দ জানান, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর সুফিবাদী শিক্ষা ও মানবসেবার আদর্শকে ধারণ করে এলাকার যেকোনো দুস্থ ও বিপন্ন মানুষের পাশে পানারখীল শাখা ভবিষ্যতেও এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park