1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ৬:০০টা থেকে রাত ৯:৩০টা পর্যন্ত উপজেলার ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ‘সাদ্দামের খামার’ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
​অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয় এবং প্রায় ৭০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৮,০০০ (আট হাজার) ঘনফুট বালু জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
​জব্দকৃত বালু পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করে লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার লক্ষ্যে ইতোমধ্যেই নোটিশ জারি করা হয়েছে।

​সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও প্রকৃতির ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park