
আওলাদে রাসুল (স.), ইমামুল আউলিয়া গাউছুল আজম হযরত সৈয়দ গোলামুর রহমান আল হাসানী মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারী কেবলা কাবার তৃতীয় শাহজাদা, গাউছে জামান হযরত মাওলানা শাহসুফি সৈয়দ মাহাবুল বশর মাইজভাণ্ডারী (ক.)-এর কনিষ্ঠ পুত্র, শাহজাদায়ে গাউছুল আজম, ছানীয়ে ওয়াইজকুরুনী, মজ্জুবে রহমান, শাহসূফি আলহাজ্ব হযরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.আ.) প্রকাশ চেয়ারম্যান বাবাজানের ৮২তম পবিত্র খোশরোজ শরীফ আগামীকাল রবিবার (২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ) চট্টগ্রামের ফটিকছড়িস্থ মাইজভাণ্ডার শরীফে মহাসমারোহে উদযাপিত হবে।মাইজভাণ্ডার শরীফের গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী মঞ্জিলে বাবাজানের রওজা মোবারক প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির মাধ্যমে এই খোশরোজ শরীফ পালিত হবে।কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া, বাবাজানের রওজা মোবারকে গিলাফ চড়ানো, মিলাদ-কিয়াম, জিকির-আজকার, ছেমা মাহফিল ও আলোচনা সভা। এছাড়া আগত আশেক, ভক্ত ও জায়েরীনদের জন্য তবারুক বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
খোশরোজ শরীফ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঞ্জিল কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পবিত্র এই খোশরোজ শরীফে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন বাবাজানের তিন শাহজাদী মহোদয়গণ এবং আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পরিষদ।