1. admin@channelmanobadhikar24.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের উদ্যোগে ‘মাইজভাণ্ডারী দর্শন’ শীর্ষক আলোচনা, মাসিক সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সম্পন্ন: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র সাংগঠনিক পর্যালোচনা ও যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলা মাহফিলে ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী ফটিকছড়িতে দাখিলের পর আলিমেও সেরা: উপজেলায় আবারও ১ম স্থান অর্জন করল মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি: আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২ মাইক্রোবাস ও ৬ লাখ টাকার ব্যাটারি ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা, মিনি ট্রাক জব্দ

ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (০৪ নভেম্বর ২০২৬) সকাল ০৫:৩০ ঘটিকা থেকে সকাল ০৮:০০ ঘটিকা পর্যন্ত আনসার সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
​উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড (ফকিরাচান) এবং ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের (রাবার ড্যাম ও আমতলি) বিভিন্ন স্পটে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে উত্তোলিত প্রায় ৫,০০০ ঘনফুট বালু এবং বালু তোলার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম (বেলচা ও ভেলা) জব্দ করা হয়। জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার জন্য ইতোমধ্যে নোটিশ প্রদান করা হয়েছে।

​জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
​ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park