1. admin@channelmanobadhikar24.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

​ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম ফটিকছড়ির আজিমনগরস্থ মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​মাদ্রাসার হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মওলানা আবুল কাছেম। নবম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ সাকিব হাসানের চমৎকার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মওলানা আবুল কাছেম।
​তিনি তার বক্তব্যে বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। এ দিবসের তাৎপর্য অনুধাবন করে জাতীয় ঐক্য, সংহতি ও খাঁটি দেশপ্রেমের চেতনাকে ধারণ করে আগামীর প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
​অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মওলানা মঈন উদ্দিন মাইজভাণ্ডারী, সহকারী শিক্ষক জনাব সবুজ চন্দ্র এবং সহকারী মৌলভী মওলানা নাজিম উদ্দিন।
​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মওলানা রফিক উদ্দিন, সহকারী শিক্ষক জনাব নুরুল করিম, রবিউল হোসেন, মাজিদুল ইসলাম, মওলানা এমদাদ উদ্দিন, মওলানা কায়সার উদ্দিন, মওলানা ক্বারী ফোরকান ও মওলানা রাশেদ আলীসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় বিপ্লব ও সংহতি রক্ষায় যারা আত্মাহুতি দিয়েছেন এবং প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের আত্মার মাগফেরাত ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন প্রভাষক মওলানা রফিক উদ্দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park