1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উত্তর ফটিকছড়িতে ইয়াবাসহ ২ মাদকসেবী আটক, ১০ দিনের কারাদণ্ড,

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
​উপজেলার আজিমপুর ৯ নম্বর ওয়ার্ড এলাকায় বেলা ১১:৩০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত পরিচালিত অভিযানে মো. ইমন (১৯) ও মো. রায়হান উদ্দিন (২৩) নামের দুই যুবককে ইয়াবা খাওয়া অবস্থায় হাতেনাতে ধরা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুটি মামলা দায়ের করে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
​অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। দণ্ডপ্রাপ্তরা হলেন ৯ নম্বর ওয়ার্ড, ভূজপুর ইউপির শফিউল আলমের ছেলে মো. ইমন এবং একই এলাকার ফারুক উদ্দিনের ছেলে মো. রায়হান উদ্দিন।
​অভিযানকালে জব্দকৃত ইয়াবা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park