1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ধলই সফিউল বারী দরবার’র মহান প্রাণ পুরুষ আল্লামা শাহসুফি সৈয়দ সফিউল বারী(রহ.)’র ২য় বার্ষিক ওরশ শরীফের প্রস্তুুতিসভা সম্পন্ন। সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে মহান দিবস উপলক্ষে আলোচনা সভা, মানবসেবা ও ভক্তিগীতি অনুষ্ঠান অনুষ্ঠিত ফটিকছড়িতে গাউসুল আযম মাইজভাণ্ডারীর জন্মদ্বিশত বার্ষিকী স্মরণে ‘নূরে মুহাম্মদি কনফারেন্স’ অনুষ্ঠিত, হাটহাজারীতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কাটিরহাট শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন.. মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা ​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে মহান দিবস উপলক্ষে আলোচনা সভা, মানবসেবা ও ভক্তিগীতি অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

গত ১৭ নভেম্বর ২০২৬ ইং, রোজ মঙ্গলবার, দুপুর ২টায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে রাহবারে আলম জিল্লে বারী হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী প্রকাশ মওলা হুজুর মাইজভাণ্ডারী (মঃজিঃআ)-এর শুভ আগমন দিবস স্মরণে এবং সূর্যগিরি আশ্রম শাখার মহান দিবস উপলক্ষে আলোচনা সভা, মানবসেবামূলক কার্যক্রম ও ভক্তিগীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাবু রুবেল শীলের সভাপতিত্বে ও ধীমান দাশের সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক বাবু সমীর কান্তি দাশের তত্তাবধানে
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম সাহেব।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা ডা. লায়ন বরুণ কুমার আচার্য্য, উপদেষ্টা লায়ন পণ্ডিত তরুণ কুমার আচার্য্য, ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী জনাব মাস্টার দিদারুল আলম সাহেব ও জনাব মোহাম্মদ আলাউদ্দিন এবং ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী জনাব মোহাম্মদ আনিস উদ্দিন সোহেল সহ জনাব মোহাম্মদ তামজিদ হোসাইন ।

অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমী শিল্পী সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দীন কাওয়ালী সাহেব ও তাঁর বাদক দল।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ, শাখা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থী ও আশ্রমের ভক্ত-অনুরাগীরা উপস্থিত ছিলেন।

আলোচনা, মানবসেবা ও ভক্তিগীতির মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক ভাবগাম্ভীর্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। সেই সাথে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park