গত ১৭ নভেম্বর ২০২৬ ইং, রোজ মঙ্গলবার, দুপুর ২টায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে রাহবারে আলম জিল্লে বারী হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী প্রকাশ মওলা হুজুর মাইজভাণ্ডারী (মঃজিঃআ)-এর শুভ আগমন দিবস স্মরণে এবং সূর্যগিরি আশ্রম শাখার মহান দিবস উপলক্ষে আলোচনা সভা, মানবসেবামূলক কার্যক্রম ও ভক্তিগীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাবু রুবেল শীলের সভাপতিত্বে ও ধীমান দাশের সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক বাবু সমীর কান্তি দাশের তত্তাবধানে
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম সাহেব।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা ডা. লায়ন বরুণ কুমার আচার্য্য, উপদেষ্টা লায়ন পণ্ডিত তরুণ কুমার আচার্য্য, ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী জনাব মাস্টার দিদারুল আলম সাহেব ও জনাব মোহাম্মদ আলাউদ্দিন এবং ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী জনাব মোহাম্মদ আনিস উদ্দিন সোহেল সহ জনাব মোহাম্মদ তামজিদ হোসাইন ।
অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমী শিল্পী সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দীন কাওয়ালী সাহেব ও তাঁর বাদক দল।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ, শাখা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থী ও আশ্রমের ভক্ত-অনুরাগীরা উপস্থিত ছিলেন।
আলোচনা, মানবসেবা ও ভক্তিগীতির মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক ভাবগাম্ভীর্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। সেই সাথে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।