
চিন্তা করে দেখলাম!
পুরুষের পক্ষে লজ্জা বা শরম সুন্দর- নারীর পক্ষে তা আরও সুন্দর।
বৃদ্ধের পক্ষে তওবা সুন্দর- যুবকদের পক্ষে তা আরও সুন্দর। ধনবানের পক্ষে দান সুন্দর- দরিদ্রদের পক্ষে তা আরও সুন্দর।
যুবকদের পক্ষে গোনাহ কুৎসিত- বৃদ্ধলোকের পক্ষে তা আরও কুৎসিত। ধনবানদের পক্ষে অহংকার কুৎসিত- দরিদ্রদের পক্ষে তা আরও কুৎসিত।
প্রত্যেকের পক্ষে সুবিচার সুন্দর- বিচারকের পক্ষে তা আরও সুন্দর। অনুরূপভাবে তিক্তফলের পাশে মিষ্টিফল আছে বলেই দু’টির মধ্যে স্বাদের পার্থক্য আপনার রসনায় ধরা পড়ে। সুতরাং তিক্তফলকে বিস্বাদের জন্য পরিত্যাগ করা যেতে পারে না। এই জন্যই সৃষ্টিকর্তা কর্তৃক আলোর পাশে অন্ধকার, কঠোরতার পাশে কোমলতা, লবণাক্ত পানির পাশে সুপেয় পানি, উত্তাপের পাশে শীতলতা, দুঃখের পাশে সুখ, নৈরাশ্যের পাশে আশা, বিচ্ছেদের পাশে মিলন, ক্রন্দনের পাশে হাসি, চাঁদের স্নিগ্ধ আলোর পাশে প্রভাকরের চর্ম ঝলসানো উত্তাপ সৃষ্টি করেছেন।
কিন্তু এরপরও দেখা যায় রাজ্যের এক ঘর নূপুরের নিক্কন ধ্বনিতে মুখরিত, অন্য ঘরে বৈধব্যের মূর্তিমান বেদনা প্রস্তরবৎ নিশ্চল হয়ে আছে। এক ঘরে খাদ্যের হুড়াহুড়ি অন্য ঘরে অনাহারে মৃতপ্রায় শিশুর আত্মস্বর চার দেওয়ালের মধ্যে গুমরিয়ে মরছে।