1. admin@channelmanobadhikar24.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা ​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৮৪ বার পঠিত

খাগড়াছড়ির মানিকছড়িতে অবস্থিত ‘শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা’র নির্মাণকাজে আর্থিক সহযোগিতা প্রদান করেছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, দুবাই ড্রাগন মার্ট শাখা।
​মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বড় ডলু ডি.পি পাড়া শাখার আওতাধীন এই মাদরাসার নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষ্যে দুবাই ড্রাগন মার্ট শাখার উদ্যোক্তারা এই অনুদান প্রদান করেন।
​সম্প্রতি দুবাই ড্রাগন মার্ট শাখার পক্ষে সংগঠনের নেতৃবৃন্দ—মাহাবুবুল আলম কোম্পানি, আলিমুল হাকিম এবং মুন্না—সরাসরি উপস্থিত থেকে আর্থিক সহযোগিতার এই অর্থ হস্তান্তর করেন। মাদরাসার পক্ষ থেকে উক্ত অর্থ সসম্মানে গ্রহণ করেন মানিকছড়ি উপজেলার সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ মাসুম।
​দানশীল ও প্রবাসীর এই সাধু উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও মাদরাসা পরিচালনা কমিটি। তাদের বিশ্বাস, এ ধরনের প্রবাসীর সহযোগিতায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার এই প্রতিষ্ঠানের নির্মাণকাজ আরও গতিশীল হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park