
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন ঐতিহ্যবাহী বাগান বাজার উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় মডেল টেস্টের ফলাফল প্রকাশ এবং চূড়ান্ত পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর (শনিবার) বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. কবির হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগান বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব একরামুল হক বাবুল।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মুহাম্মদ ইমামুদ্দিন নুরী।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন সাবেক শিক্ষার্থী ও সফল উদ্যোক্তা জনাব আব্দুল হালিম, সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের মজুমদার, জনাব নুরুল হক, জনাব শিব প্রসাদ নাথ, হারুন অর রশিদ এবং রাজিব ভৌমিক।
সভায় বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের আদর্শ, সুনাগরিক ও স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, মানসিক স্বাস্থ্য ও সার্বিক চালচলনের দিকে বিশেষ নজর রাখার জন্য উপস্থিত অভিভাবকদের প্রতি অনুরোধ জানান বক্তারা।শেষে দ্বিতীয় মডেল টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে ফলাফল ও মূল্যায়নপত্র তুলে দেওয়া হয়।
