1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ২৯শে রবিউল আউয়াল দারুল আফকার মাইজভাণ্ডারী খানকাহ শরিফে ‎

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

প্রতি বছরের ধারাবাহিকতায় হাটহাজারী ফরহাদাবাদ উদালিয়াতে মাইজভাণ্ডারী খানকাহ শরীফ দারুল আফকার—ধ্যানাগার-এ ২৯শে রবিউল আউয়াল, ১২ই সেপ্টেম্বর রোজ শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে মিলাদে মোস্তফা (দ.) ও জিকির মাহফিল মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।‎এতে সভাপতিত্ব করেন এম. এম. সেলিম উল্লাহ মাইজভাণ্ডারী
‎প্রতিষ্ঠাতা, দারুল আফকার মাইজভাণ্ডারী খানকাহ শরিফ ও ‎সাবেক প্রধান খাদেম,বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর পবিত্র রওজা শরীফ।প্রধান অতিথি -আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম চৌধুরী।
‎সদস্য- মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ।
‎সম্মানিত আলোচক – মাওলানা কাজী ফরিদ উদ্দিন মাইজভাণ্ডারী,সাবেক সভাপতি-মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াজিজপুর শাখা।অনুষ্ঠানের সময়সূচি ছিল:বাদে আছর হতে — এজবাদ নফি জিকির,বাদে মাগরিব হতে — শানে রেসালতের জিকির, বাদে এশা হতে মিলাদ-কিয়াম ও আখেরি মোনাজাত,শেষে উম্মুক্ত তাবরুক বিতরণ করা হয়।পরবর্তী সময়ে জিকির-এ-সেমা মাহফিল সারারাতব্যাপী অনুষ্ঠিত হয়। ‎এতে উপস্থিত ছিলেন রফিক ভাণ্ডারী, মোহাম্মদ রফিক মিয়া,ইউনুস মিয়া চৌধুরী ,স্বপন চৌধুরী,মোহাম্মদ হাশেম ,আলাউদ্দিন, , আমান উল্লাহ,তাহসিন,ইব্রাহিম আকাশ,তামজিদ হোসাইন, কেএম সাজ্জাদ, মোহাম্মদ জনি,তারেক, মোহাম্মদ আজাদ খাদেম মাওলানা জাহেদ সন্দ্বীপীসহ আরো অনেকে।আখেরি মোনাজাত করেন- হাফেজ সৈয়দ শহিদুল্লাহ কাওছার (রাব্বি)।
‎সেমা কাওয়ালী পরিবেশন করেন – সেলিম উদ্দীন নানা সেলিম, ইসহাকুর রহমান ভুট্টো, ইউছুফ আলী, গোলাম মাওলা রনি।
‎
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park