প্রতি বছরের ধারাবাহিকতায় হাটহাজারী ফরহাদাবাদ উদালিয়াতে মাইজভাণ্ডারী খানকাহ শরীফ দারুল আফকার—ধ্যানাগার-এ ২৯শে রবিউল আউয়াল, ১২ই সেপ্টেম্বর রোজ শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে মিলাদে মোস্তফা (দ.) ও জিকির মাহফিল মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন এম. এম. সেলিম উল্লাহ মাইজভাণ্ডারী
প্রতিষ্ঠাতা, দারুল আফকার মাইজভাণ্ডারী খানকাহ শরিফ ও সাবেক প্রধান খাদেম,বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর পবিত্র রওজা শরীফ।প্রধান অতিথি -আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম চৌধুরী।
সদস্য- মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ।
সম্মানিত আলোচক - মাওলানা কাজী ফরিদ উদ্দিন মাইজভাণ্ডারী,সাবেক সভাপতি-মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াজিজপুর শাখা।অনুষ্ঠানের সময়সূচি ছিল:বাদে আছর হতে — এজবাদ নফি জিকির,বাদে মাগরিব হতে — শানে রেসালতের জিকির, বাদে এশা হতে মিলাদ-কিয়াম ও আখেরি মোনাজাত,শেষে উম্মুক্ত তাবরুক বিতরণ করা হয়।পরবর্তী সময়ে জিকির-এ-সেমা মাহফিল সারারাতব্যাপী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রফিক ভাণ্ডারী, মোহাম্মদ রফিক মিয়া,ইউনুস মিয়া চৌধুরী ,স্বপন চৌধুরী,মোহাম্মদ হাশেম ,আলাউদ্দিন, , আমান উল্লাহ,তাহসিন,ইব্রাহিম আকাশ,তামজিদ হোসাইন, কেএম সাজ্জাদ, মোহাম্মদ জনি,তারেক, মোহাম্মদ আজাদ খাদেম মাওলানা জাহেদ সন্দ্বীপীসহ আরো অনেকে।আখেরি মোনাজাত করেন- হাফেজ সৈয়দ শহিদুল্লাহ কাওছার (রাব্বি)।
সেমা কাওয়ালী পরিবেশন করেন - সেলিম উদ্দীন নানা সেলিম, ইসহাকুর রহমান ভুট্টো, ইউছুফ আলী, গোলাম মাওলা রনি।