
গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরীফের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ৫ দিনব্যাপী পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় এক রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী। সভায় মাহফিলের সার্বিক আয়োজন, শৃঙ্খলা, নিরাপত্তা, অতিথি আপ্যায়ন এবং বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। বক্তারা মাহফিল সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, দানশীল ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার ফলে এ বছরের শোহাদায়ে কারবালা মাহফিল সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে আরও সুন্দর ও সুপরিকল্পিতভাবে ধর্মীয় কর্মসূচি আয়োজনের লক্ষ্যে সকলের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে। রিভিউ সভায় উপস্থিত সদস্যরা মাহফিলের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং আগামী আয়োজনকে আরও সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করেন।