1. admin@channelmanobadhikar24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীরের মা খাদিজা বেগমের ইন্তেকাল সরোয়ার আলমগীর এমপি মহোদয়ের সঙ্গে ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধসমাজের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়। শাহসুফি হযরত মাওলানা শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী কাঞ্চননগরী (রহঃ) উরস-এ পাক অনুষ্ঠিত গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফে রিভিউ সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে ফটিকছড়ির এমপি’র সাথে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে স্মরণসভা ও দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফটিকছড়িতে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ, ফটিকছড়ির বাগানবাজার উচ্চ বিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. মুহিত এর সাথে সূর্যগিরি আশ্রম শাখার সৌজন্যে স্বাক্ষাত মানবিকতার আলো ছড়াচ্ছে কমিউনিটি ফ্রি আই কেয়ার ক্যাম্প

সরোয়ার আলমগীর এমপি মহোদয়ের সঙ্গে ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধসমাজের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত

আজ ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধসমাজের আহ্বায়ক কমিটি–২০২৪-
এর আহ্বায়ক তরুণ কান্তি বড়ুয়া (লিটন), সদস্য সচিব সজল বড়ুয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গৌতম সেবক বড়ুয়া, সাধারণ সম্পাদক লায়ন ধনঞ্জয় বড়ুয়া (রুবেল),

সহ ফটিকছড়ির বিভিন্ন বৌদ্ধ সমাজ, বৌদ্ধবিহার এবং গ্রামের প্রতিনিধিবৃন্দ ফটিকছড়ির মাননীয় সংসদ সদস্য জনাব সারোয়ার আলমগীর এমপি মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আন্তরিক মতবিনিময়ে অংশগ্রহণ করেন।

সাক্ষাৎকালে ফটিকছড়ির বৌদ্ধ সমাজের সার্বিক
উন্নয়ন, বিভিন্ন বৌদ্ধবিহারের চলমান কার্যক্রম, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়াও, আগামী রবিবার মাননীয় প্রধানমন্ত্রীর ফটিকছড়ি আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, সফরকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করা,

আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎ শেষে উপস্থিত সকলেই ফটিকছড়িতে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

#ফটিকছড়ি_উপজেলা_সম্মিলিত_বৌদ্ধসমাজ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park