1. admin@channelmanobadhikar24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীরের মা খাদিজা বেগমের ইন্তেকাল সরোয়ার আলমগীর এমপি মহোদয়ের সঙ্গে ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধসমাজের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়। শাহসুফি হযরত মাওলানা শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী কাঞ্চননগরী (রহঃ) উরস-এ পাক অনুষ্ঠিত গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফে রিভিউ সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে ফটিকছড়ির এমপি’র সাথে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে স্মরণসভা ও দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফটিকছড়িতে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ, ফটিকছড়ির বাগানবাজার উচ্চ বিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. মুহিত এর সাথে সূর্যগিরি আশ্রম শাখার সৌজন্যে স্বাক্ষাত মানবিকতার আলো ছড়াচ্ছে কমিউনিটি ফ্রি আই কেয়ার ক্যাম্প

আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য ছাত্রদের উস্তাদ, মাইজভান্ডারী গবেষক, আমিরুল হুজ্জাজ আল্লামা শায়েস্তা খান আল আযহারী আল মাইজভান্ডারী (রঃ)’র স্মরণ সভা ও দোয়া মাহফিল উলামায়ে আওলাদে খোলাফায়ে গাউসুল আজম মাইজভান্ডারীর ব্যবস্থাপনায় প্রফেসর ড. নু ক ম আকবর হোসের সভাপতিত্বে ০১ অগাস্ট, রোজ শনিবার , বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে অথিতি হিসাবে অংশগ্রহণ করেন মাইজভান্ডার দরবার শরীফের আওলাদে পাক হজরত শাহজাদা সৈয়দ আহমদ হোসাইন নাবিদ মাইজভান্ডারী (মঃ), হজরত শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (ম.), হজরত শাহজাদা সৈয়দ ডাঃ মিশকাতুন নুর মাইজভান্ডারী (মঃ), হজরত শাহজাদা সৈয়দ মিফতাহুন নুর মাইজভান্ডারী (মঃ), হজরত শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভান্ডারী (মঃ), হজরত শাহজাদা সৈয়দ নুর হোসাইন মাইজভান্ডারী (মঃ) প্রমুখ। খোলাফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী (কঃ) এর আওলাদবৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ড. নুর হোসেন সাহেব এবং প্রফেসর মুরশেদুল আলম। অথিতিবৃন্দ ও বক্তরা বলেন, আল্লামা শায়েস্তা খান আল আযহারী আল মাইজভান্ডারী (রঃ) ছিলেন একজন বিদগ্ধ আলেমে দ্বীন, নির্লোভ এবং সুফী জীবন ধারায় উৎসর্গিত ব্যক্তিত্ব। তিনি একাধারে প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং লিপিবদ্ধ করেছেন বিভিন্ন বিষয়ের উপর রচনাবলি। পরিশেষে দোয়া, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে স্মরণ সভা ও দোয়া মাহফিল সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park