1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন.. মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা ​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. মুহিত এর সাথে সূর্যগিরি আশ্রম শাখার সৌজন্যে স্বাক্ষাত

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৫০ বার পঠিত

নগরীর নেভী কনভেনশন হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম.মুহিত এমপি’র সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সৌজন্যে স্বাক্ষাত গত ১ আগস্ট ২০২৬খ্রি. শনিবার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সাংসদ সাঈদ আল নোমান, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন সৈয়দ মোরশেদ, সূূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, রুবেল শীল, উপদেষ্টা তরুণ কুমার আচার্য কৃষ্ণ, টিটু চৌধুরী, ঝুমুর সর্দ্দার, নারায়ণ আচার্য, দীপ আচার্য, সমীর কান্তি দাশ, নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই প্রমূখ। স্বাক্ষত শেষে বিশ্বঅলি শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক প্রকাশিত বিভিন্ন বইসমূহ ও সূর্যগিরি আশ্রম শাখা কর্তৃক প্রকাশিত ভক্তি স্মরণিকা বইটি প্রদান করা হয়। এসময় মাননীয় প্রতিমন্ত্রী বলেন, সমাজের অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকায় মাইজভাণ্ডারী ট্রাস্ট ও সূর্যগিরি আশ্রম শাখার ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park