1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মানবিকতার আলো ছড়াচ্ছে কমিউনিটি ফ্রি আই কেয়ার ক্যাম্প

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত

০১লা আগস্ট ২০২৬ ইংরেজি শনিবার গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রামের বাশঁখালীর প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য আয়োজিত কমিউনিটি ফ্রি আই কেয়ার ক্যাম্প মানবিক সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন জনকল্যাণমূলক প্রতিষ্টান যাকাত ওয়েলফেয়ার ফান্ড-এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ক্যাম্পে এলাকার অসচ্ছল নারী, পুরুষ ও প্রবীণরা সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ এবং ওষুধ গ্রহণের সুযোগ পান।চোখ মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ। অথচ অর্থাভাবে অনেক মানুষ বছরের পর বছর চোখের সমস্যাকে অবহেলা করেন। সময়মতো চিকিৎসার অভাবে অনেকে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতেও পড়েন। সেই বাস্তবতাকে সামনে রেখে আয়োজিত এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।ক্যাম্পে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি আন্তরিকতার সঙ্গে রোগীদের চক্ষু পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ প্রদান করেন। পাশাপাশি যেসব রোগীর উন্নত চিকিৎসা বা ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে, তাঁদের পরবর্তী চিকিৎসা ব্যবস্থার জন্যও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।অনুষ্ঠানে যাকাত ওয়েলফেয়ার ফান্ডের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় এলাকার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর শাখা কমিটির কর্মকর্তাগণ উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

তাঁরা আগত রোগীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সুশৃঙ্খলভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয় উপকারভোগীরা জানান, প্রত্যন্ত এলাকায় এ ধরনের বিশেষায়িত চক্ষু চিকিৎসা পাওয়া অত্যন্ত কঠিন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, প্রয়োজনীয় পরামর্শ এবং ওষুধ পেয়ে তাঁরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।মানবিক দায়িত্ববোধ থেকেই যাকাত ওয়েলফেয়ার ফান্ড দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা, চক্ষুচিকিৎসা এবং অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এই মহতী উদ্যোগ ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park