1. admin@channelmanobadhikar24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীরের মা খাদিজা বেগমের ইন্তেকাল সরোয়ার আলমগীর এমপি মহোদয়ের সঙ্গে ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধসমাজের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়। শাহসুফি হযরত মাওলানা শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী কাঞ্চননগরী (রহঃ) উরস-এ পাক অনুষ্ঠিত গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফে রিভিউ সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে ফটিকছড়ির এমপি’র সাথে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে স্মরণসভা ও দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফটিকছড়িতে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ, ফটিকছড়ির বাগানবাজার উচ্চ বিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. মুহিত এর সাথে সূর্যগিরি আশ্রম শাখার সৌজন্যে স্বাক্ষাত মানবিকতার আলো ছড়াচ্ছে কমিউনিটি ফ্রি আই কেয়ার ক্যাম্প

প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে ফটিকছড়ির এমপি’র সাথে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময়

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ফটিকছড়িতে আগমন উপলক্ষে সনাতনী সম্প্রদায় ও চা-শ্রমিকদের সাথে আলহাজ্ব সরোয়ার আলমগীর এমপি মতবিনিময় সভা এমপি সাহেবের নিজ বাসভবনে গত ০৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা বক্তব্য রাখেন বিশিষ্ট প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব মিহির চক্রবর্তী, আহমদ হোসেন তালুকদার, নাজিম উদ্দিন শাহীন, এড. রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, লিংকন চক্রবর্তী, চন্দন বড়ুয়া, অঞ্জন বড়ুয়া, লিংকন বড়ুয়া, এড. মিহির দে, নিরঞ্জন চৌধুরী মন্টু, রূপক বড়ুয়া, শিপু বড়ুয়া, মাস্টার সন্তোষ, রঞ্জিত কুমার শীল, এড. রনি, বিধান চক্রবর্তী, তরুণ কুমার আচার্য কৃষ্ণ প্রমূখ। এতে বিভিন্ন সনাতনী সংগঠন থেকে বিভিন্ন মঠ-মন্দিরের সাধুবৃন্দ, ভূজপুর পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাবৃন্দ, ভূজপুর জন্মাষ্টমী পরিষদের কর্মকর্তাবৃন্দ, ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদ, ফটিকছড়ি জন্মাষ্টমী পরিষদ, বাংলাদেশ-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, সূর্যগিরি আশ্রম পরিচালনা পর্ষদ, সূয়াবিল সিদ্ধিআশ্রম, নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদ, ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park