1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী মঞ্জিলে ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত, গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফ এর উদ্যোগে “পবিত্র ফাতেহা ইয়াজদাহুম” উপলক্ষে আলেচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ

ফটিকছড়িতে হতদরিদ্রদের মাঝে সবজি বীজ ও শুকনা খাবার বিতরণ,

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পঠিত

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলা গাজীর সিএন্ডবির মাঠে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অদ্য ১লা আগস্ট ২০২৬ইংরেজি শনিবার উপকারভোগীদের মাঝে সবজি বীজ ও শুকনা খাবার বিতরণ অনুষ্ঠান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা,সম্মানিত প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের লক্ষ্য হলো সমাজের কোনো মানুষ যেন অবহেলিত বা না খেয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ ও বিপদে সরকারের পাশাপাশি আমাদের সকলকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

শুধু ত্রাণ বিতরণ নয়, নিজেদের খাদ্য চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় ও ফাঁকা জায়গায় সবজি চাষে মন দিতে হবে। সরকারের পক্ষ থেকে এই ধরনের জনকল্যাণমূলক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, “উপজেলার প্রতিটি মানুষের দুঃখ-লাঘবে আমরা কাজ করে যাচ্ছি। আজকের এই সবজি বীজ ও খাদ্য সহায়তা আপনাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এই বিতরণ কার্যক্রমে সহায়তা করার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানাই।”বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার মোঃ মাসুদ আলম,চট্টগ্রাম জেলার স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান,চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ শরীফ উদ্দিন,সহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park