1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শাহসুফি হযরত মাওলানা শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী কাঞ্চননগরী (রহঃ) উরস-এ পাক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

শাহসুফি হযরত মাওলানা শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী কাঞ্চননগরী (রহঃ) উরস-এ পাক মহান ২১শে শ্রাবণ যথাযোগ্য ভাবোদ্দীপনার সাথে উদযাপিত হয়েছে।
ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়াস্থ হযরত মাওলানা শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী কাঞ্চননগরী (রহঃ) এর মহান উরস শরীফ প্রতি বছরেরন্যায় দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল রওজা শরীফ গোসল, গিলাফ ছড়ানো, পবিত্র খতম কুরআন, তাওয়াল্লাদে গাউসে মাইজভাণ্ডারী, ত্বজক্বেরায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী, বাবা ভাণ্ডারী কেবলায়ে আলম ও শাহ আবদুল মালেক শাহ জালালুল্লাহ কাঞ্চনগরী (রহঃ) ও মিলাদ ক্বিয়াম শরীফ।
মাজারের অন্যতম আওলাদ মাস্টার মুহাম্মদ দিদারুল আলম এর সভাপতিত্বে প্রধান ওয়ায়েজীন হিসেবে উপস্থিত ছিলেন উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা-এ গাউসুল আজম মাইজভাণ্ডারী আলীম এর সম্মানীয় উপাধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন মাইজভাণ্ডারী (ম.জি.আ.)। এতে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার সাংগঠনিক সমন্বয়ক মাস্টার কবির আহমদ, মাস্টার নাছির উদ্দীন, মাস্টার আজিম উদ্দীন, আলমগীর আলম, আনিস উদ্দিন সোহেল, শহীদুল্লাহ্ প্রমূখ। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও গবেষক লায়ন্স ডাঃ বরুণ কুমার আচার্য বলাই। আখেরী মোনাজাত পরিচালনা করেন কাঞ্চননগর মালেক ভাণ্ডার দরবারের শাহজাদা হযরত মৌলানা বাদশাহ হারুনুর রশীদ (ম.জি.আ.)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park