1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম ফটিকছড়ির আজিমনগরস্থ মাদ্রাসা প্রাঙ্গণে স্মরণসভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ মোঃ আবুল কাছেম সভাপতিত্ব করেন।
​দিবসটি উদযাপন উপলক্ষে সকালে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয় রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

​সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আবুল কাছেম বলেন, “দেশ, জাতি ও স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে শহীদদের এই আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয় এবং অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
​অনুষ্ঠান শেষে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে সকল শহীদকে জান্নাতুল ফিরদাউস নসীব করা এবং প্রিয় বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা জানানো হয়।
​অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park