মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' পালিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম ফটিকছড়ির আজিমনগরস্থ মাদ্রাসা প্রাঙ্গণে স্মরণসভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ মোঃ আবুল কাছেম সভাপতিত্ব করেন।
দিবসটি উদযাপন উপলক্ষে সকালে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয় রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আবুল কাছেম বলেন, "দেশ, জাতি ও স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে শহীদদের এই আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয় এবং অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।"
অনুষ্ঠান শেষে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে সকল শহীদকে জান্নাতুল ফিরদাউস নসীব করা এবং প্রিয় বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা জানানো হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।