1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ৩নং ওয়ার্ড কিপাইত নগর শাখার উদ্যোগে “বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মাসুদুল করিম বলেন, “আগামী প্রজন্মকে একটি নির্মল পরিবেশ ও সবুজ পৃথিবী উপহার দিতে চাইলেই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। কেননা গাছ অক্সিজেন বাড়াই। সবুজ পৃথিবী মানেই সুস্থ জীবন। একটি চারা একটি সুন্দর আগামী। আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় এলাকাকে সবুজে সমৃদ্ধ করে তুলি।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃখায়েজ আহমদ, সভাপতি, নানুপুর ইউনিয়ন বি. এন. পি. মওলানা মোঃ নাজিম উদ্দিন, শিক্ষক, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ফোরকানিয়া মাদ্রাসা; মাস্টার দিদারুল আলম, জনাব শহিদুল আলম এবং জনাব মোঃ বাবর আলী রায়হান।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ৩নং ওয়ার্ড কিপাইত নগর শাখার সভাপতি, সম্পাদক, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচিকে সফল করে তোলেন।

বক্তারা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নিয়মিত বৃক্ষ রোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park