মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ৩নং ওয়ার্ড কিপাইত নগর শাখার উদ্যোগে "বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৬" সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মাসুদুল করিম বলেন, "আগামী প্রজন্মকে একটি নির্মল পরিবেশ ও সবুজ পৃথিবী উপহার দিতে চাইলেই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। কেননা গাছ অক্সিজেন বাড়াই। সবুজ পৃথিবী মানেই সুস্থ জীবন। একটি চারা একটি সুন্দর আগামী। আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় এলাকাকে সবুজে সমৃদ্ধ করে তুলি।"
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃখায়েজ আহমদ, সভাপতি, নানুপুর ইউনিয়ন বি. এন. পি. মওলানা মোঃ নাজিম উদ্দিন, শিক্ষক, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ফোরকানিয়া মাদ্রাসা; মাস্টার দিদারুল আলম, জনাব শহিদুল আলম এবং জনাব মোঃ বাবর আলী রায়হান।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ৩নং ওয়ার্ড কিপাইত নগর শাখার সভাপতি, সম্পাদক, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচিকে সফল করে তোলেন।

বক্তারা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নিয়মিত বৃক্ষ রোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।