
সৌদিআরবে সংর্বধিত হলেন
পবিত্র ওমরাহ পালনে আসা চট্টগ্রাম ২ আসনের সাংসদ সরোয়ার আলমগীর।শনিবার রাতে সৌদিআরবের জেদ্দায় স্হানীয় একটি রেস্টুরেন্টে এ সংর্বধনার আয়োজন করা হয়।
সাবেক ছাত্রনেতা আহমদ রহিম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিত্র ওমরাহ পালনে আসা চট্টগ্রাম ফটিকছড়ির এমপি সরয়ার আলমগীর।
উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ফটিকছড়ি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি মোসলেম উদ্দিন, নেজাম, জামাল উদ্দিন সহ ফটিকছড়ির প্রবাসীরা।
শেষে ফটিকছড়ি প্রবাসীদের পক্ষ থেকে ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীর কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এর আগে শুক্রবার রাতে পবিত্র নগরী মক্কায় ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ফটিকছড়ি প্রবাসী সমিতির সভাপতি কামাল পারভেজ অভি,র নেতৃত্বে সাধারণ সম্পাদক শাহাদাত হাসান সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সৌদিআরবের জেদ্দায় ফটিকছড়ির এমপি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফটিকছড়ির প্রবাসীরা।