1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়ির পাইন্দংয়ে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন,

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যবস্থাপনায় ২০২৬-২০২৭ অর্থ বছরের ‘ভিডিপি মৌলিক প্রশিক্ষণ’১ম ধাপ-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।​গত ২৭ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আনসার ও ভিডিপি চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলনে আনসার কমান্ডার ভাষা শহীদ আবদুর জব্বারের আত্মত্যাগ থেকে শুরু করে ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী দেশের ক্রান্তিলগ্নে বীরত্বের সাথে দায়িত্ব পালন করেছে আনসার বাহিনী।”
​তিনি আরও জানান, বর্তমানে সারাদেশে প্রায় ৬১ লাখ আনসার ও ভিডিপি সদস্য অত্যন্ত সুনামের সাথে নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছেন। বক্তব্য শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে অনলাইনে প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের উপাধ্যক্ষ মাওলানা কাজী মাহতাবউদ্দিন।প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা ও অতিথি বক্তা হিসেবে যুক্ত ছিলেন:​ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম,​ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম,​আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক জহির উদ্দিন,​হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সুনব বড়ুয়া,উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ,​ফটিকছড়ি উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক হাসান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি মহিলা প্রশিক্ষিকা নার্গিস সুলতানা, পাইন্দং ইউনিয়ন আনসার কমান্ডার ও সাংবাদিক মুহাম্মদ নেজাম উদ্দিন, পাইন্দং ভিডিপি দলনেতা শুভ্র বড়ুয়া সুমন এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park