1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের বস্তনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১৩ বার পঠিত

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন,
সংবাদ পরিবেশনের আগে সাংবাদিকদের নিজেদের অধিকার (Jurisdiction) ও সীমাবদ্ধতা (Limitation) সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। সেইসাথে সাংবাদিকদের বস্তনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
আজ ২০মে ২০২৬ইংরেজী বুধবার গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে রাজধানীর বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে প্রেস কাউন্সিল কর্তৃক “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি-নৈতিকতা” বিষয়ক দিনব্যাপী এক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের সংবাদ লিখন পদ্ধতি, আইনি জটিলতা নিরসন এবং সাংবাদিকদের অধিকার ও সুরক্ষায় প্রেস কাউন্সিলের ভূমিকা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব(সরকারের উপসচিব) মোঃ আব্দুস সবুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন-আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।সেমিনার ও কর্মশালায় সারাদেশ থেকে আগত রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন-আরজেএফ এর সদস্য ৬০জন সাংবাদিক অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park