1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ ১ সেপ্টেম্বর ২০২৬খ্রি. মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ জালাল উদ্দীন চৌধুরী তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এসময় উপস্তিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক করিম উদ্দিন মানিক, ফটিকছড়ি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন ইমন, ছাত্রনেতা নইম উদ্দিন নয়ন, সংগঠক মোহাম্মদ খোরশেদুল আলম, যুবদল নেতা জিবাত হোসেন রুবেল, ছাত্রদল নেতা মোহাম্মদ জাহেদ, শ্রমিক দল নেতা শাহিনুর আলম প্রমুখ। বিএনপি নেতা মোহাম্মদ জালাল উদ্দীন চৌধুরী বলেন ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই বিশেষ দিনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য একটাই, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করা। কারণ আমি বিশ্বাস করি, একটি দেশের প্রকৃত শক্তি তার শিক্ষিত ও মেধাবী প্রজন্ম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের হাতে যে কলম তুলে দিচ্ছি, এটি শুধু একটি কলম নয়, এটি তোমাদের স্বপ্ন লেখার হাতিয়ার। এই খাতায় তোমরা তোমাদের জ্ঞান অর্জনের কথা লিখবে, নিজেদের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা লিখবে। একদিন তোমাদের মধ্য থেকেই কেউ ডাক্তার হবে, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা, কেউ দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তোমরা মনে রাখবে; জীবনে সফল হওয়ার জন্য মেধার পাশাপাশি প্রয়োজন সততা, পরিশ্রম, শৃঙ্খলা ও ভালো মানুষ হওয়ার মানসিকতা। বাবা-মাকে সম্মান করবে, শিক্ষকদের কথা মেনে চলবে এবং দেশ ও মানুষের প্রতি দায়িত্বশীল হবে। বিশেষ করে তোমাদের অনুরোধ করব; মাদক, সন্ত্রাস, অপরাধ ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। মোবাইল ও প্রযুক্তিকে জ্ঞান অর্জনের কাজে ব্যবহার করবে। সময়কে মূল্য দেবে এবং নিয়মিত পড়াশোনা করবে। আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি স্বপ্ন ছিল, একটি আত্মনির্ভরশীল, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার দায়িত্ব আগামী দিনে তোমাদের মতো শিক্ষার্থীদেরই নিতে হবে। আমাদের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা বলেন। তিনি তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখেন এবং শিক্ষা, মেধা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন। তাঁর নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে মেধাবী তরুণদের জন্য সুযোগ সৃষ্টি হবে, শিক্ষার মান আরও উন্নত হবে এবং তোমাদের মতো শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা দিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আজকের এই দিনে তোমাদের প্রতি আমার আহ্বান; নিজেকে যোগ্য করে গড়ে তোলো, স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park