1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মিষ্টান্ন বিতরণ,

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে আত্মোন্নয়নমূলক যুব সংগঠন তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিষ্টান্ন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ৩০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে মিষ্টান্ন বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রমিজ আলী। এ সময় উপস্থিত ছিলেন তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাসিরউদ্দিন জামী, সাধারণ সম্পাদক আলী মুর্তুযা এবং শাখার অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আগ্রহ ও উৎসাহের মধ্য দিয়ে মিষ্টান্ন বিতরণ কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park