1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৯ তম শিশুকিশোর সমাবেশ এর ২য় প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

গাউসুল আযম শাহ সুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) বার্ষিক উরস শরিফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন গবেষণা ও প্রকাশনা উইংস মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত শিশুকিশোরদের প্রতিভা বিকাশ মূলক অনুষ্ঠান “১৯তম শিশুকিশোর সমাবেশ” এর ২য় প্রস্তুতি সভা প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান এর সভাপতিত্বে ২১ সেপ্টেম্বর’২৬, সোমবার, সন্ধ্যা ৭ টায় নগরীর দুই নাম্বার গেইটস্থ সৈয়দ সেভেন স্কয়ারস্থ ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আগামী ১৫ জানুয়ারি’২৭ অনুষ্ঠিতব্য ১৯তম শিশুকিশোর সমাবেশ সফল ভাবে আয়োজন করতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।সভায় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। বাংলাদেশে বেসরকারি ভাবে মাইজভাণ্ডারী একাডেমির আয়োজনে প্রতিভা বিকাশ মূলক প্রতিযোগিতা বাংলাদেশ ছাড়িয়ে এখন বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন। তাই আয়োজক কমিটি ছাড়াও প্রতিযোগী, অভিভাবক এবং বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সহাতায়তা পেলে এবারও একটি সফল আয়োজন হবে।
এসময় আলোচনায় অংশগ্রহণ করেন সমন্বয়ক মাকসুদুর রহমান হাসনু, আশরাফুজ্জামান আশরাফ, লেখক জসিম উদ্দিন খান,আবুল মনসুর,আরেফিন রিয়াদ, সমন্বয় কমিটির সদস্য ডাক্তার কৌশিক সাইমন, মেজবাহ উদ্দিন, আহসানুল হক চৌধুরী বিভন,জয়নাল আবেদিন, জাফর ইকবাল, ইরফানুল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park