গাউসুল আযম শাহ সুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) বার্ষিক উরস শরিফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন গবেষণা ও প্রকাশনা উইংস মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত শিশুকিশোরদের প্রতিভা বিকাশ মূলক অনুষ্ঠান "১৯তম শিশুকিশোর সমাবেশ" এর ২য় প্রস্তুতি সভা প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান এর সভাপতিত্বে ২১ সেপ্টেম্বর'২৬, সোমবার, সন্ধ্যা ৭ টায় নগরীর দুই নাম্বার গেইটস্থ সৈয়দ সেভেন স্কয়ারস্থ ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আগামী ১৫ জানুয়ারি'২৭ অনুষ্ঠিতব্য ১৯তম শিশুকিশোর সমাবেশ সফল ভাবে আয়োজন করতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।সভায় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। বাংলাদেশে বেসরকারি ভাবে মাইজভাণ্ডারী একাডেমির আয়োজনে প্রতিভা বিকাশ মূলক প্রতিযোগিতা বাংলাদেশ ছাড়িয়ে এখন বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন। তাই আয়োজক কমিটি ছাড়াও প্রতিযোগী, অভিভাবক এবং বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সহাতায়তা পেলে এবারও একটি সফল আয়োজন হবে।
এসময় আলোচনায় অংশগ্রহণ করেন সমন্বয়ক মাকসুদুর রহমান হাসনু, আশরাফুজ্জামান আশরাফ, লেখক জসিম উদ্দিন খান,আবুল মনসুর,আরেফিন রিয়াদ, সমন্বয় কমিটির সদস্য ডাক্তার কৌশিক সাইমন, মেজবাহ উদ্দিন, আহসানুল হক চৌধুরী বিভন,জয়নাল আবেদিন, জাফর ইকবাল, ইরফানুল হক।